March 22, 2026, 4:59 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান
কাদায় হেঁটেও বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা

কাদায় হেঁটেও বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে আড়াই কিলোমিটারের এশটি কাঁচা সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। এতে বিদ্যালয় গামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার এমন করুণ দশা নিয়ে এলাকাবাসীও রয়েছেন বিপাকে।

বছরের ১২ মাসের মধ্যে বেশী ভাগ সময় রাস্তায় কাদা থাকে। আবার অল্প বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি জমে থাকে । যার ফলে চলাচলে অনুপযোগী রাস্তার সাধরণ মানুষ এ থেকে পরিত্রাণ চান।

জানা যায়, উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের বহরমপুর গ্রাম থেকে উপজেলা সদর, স্কুল, মাদ্রাসা, কলেজ, অফিস,আদালত হাট বাজারের যাওয়ার একমাত্র যাতায়তের মাধ্যম বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-জিয়ারপুর নতুন বাজার পর্যন্ত বিদ্যামান সড়ক। সড়কের প্রায় আড়াই কিলোমিটার কাঁচা অবস্থায় রয়েছে। প্রতিদিন পায়ের জুতা হাতে নিয়ে কাদামাটি অতিক্রম করে স্কুল,মাদ্রাসা কলেজে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন অবহেলিত বহরমপুর গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানান, স্কুলে যেতে খুব কষ্ট হয় তাদের। প্রায় সময় কাদামাটি দিয়ে স্কুলে যাওয়ার সময় স্কুল ড্রেস ময়লা হয়ে যায় ।

এবিষয়ে দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া জানান,আমার চিন্তা-চেতনায় এই রাস্তাটি সংস্কার ও কাদা মুক্ত করার খেয়াল রয়েছে । বরাদ্দ পেলেই যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের কাজ শুরু করবো ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com