March 22, 2026, 3:27 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময়

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি রায় বলেছেন, সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করার মাধ্যমে নাগরিকদের ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই নিজেদের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থেই সবাইকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে হবে।তিনি মঙ্গলবার (০৪ জুন) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভাটির আয়োজন করে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেন, প্রগতি, সমতা, প্রবাস ও সুরক্ষা এই চারটি স্কিমের মধ্যে নাগরিকরা যার যার সুবিধা মতো যেকোন স্কিমে বিভিন্ন মেয়াদে যুক্ত হতে পারবেন। তিনি পেনশন স্কিমকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত লাভজনক উল্লেখ করে নির্ভয়ে এতে যুক্ত হতে সবার প্রতি আহবান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায়, বক্তব্য রাখেন- প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, হাবিবা আক্তার প্রমুখ


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com