March 1, 2026, 5:03 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান সিলেটে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এর নবনিযুক্ত সহকারী পরিচালক(প্রশাসন)ডাঃ মোঃ কামরুজ্জামান সাহেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ সড়কের নিরাপত্তা এবং সংলগ্ন বাজারসমুহের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প স্থাপন দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষায়
প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

সিলেট সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ডে একযোগে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় নগরীর নয়াসড়কে বিশেষ মশক নিধন অভিযান উদ্বোধন করেন।

এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর একটি নগরী গড়তে আমি মশক নিধনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। কারণ এই নগরীর মানুষ মশার কামড়ে অতিষ্ঠ। তাই আমি দায়িত্ব নিয়ে তিন দিনের মাথায় মশক নিধন অভিযান শুরু করেছি।

নগরবাসীর উদ্দেশ্যে সিসিক প্রশাসক বলেন, “আপনারা একটি ডাস্টবিনে আবর্জনা ফেলবেন। পরে সেগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দেবেন”।

মশক নিধন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিলেট নগরীর মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। সে অনুযায়ী সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ আজ থেকে নগর নগরীর ১, ২, ৪, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর অভিযান শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com