March 22, 2026, 4:59 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান
মেডিকেল কলেজে পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল কলেজে পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক : সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার কিছু আগে এ ফল প্রকাশিত হয়। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল স্বল্পতম সময়ে পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানা যাবে।’

চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৮০ হাজার ৮১৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১ হাজার ১৩২ জন। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯০.৫। মোট ৩ হাজার ৩১৫ পরীক্ষার্থী সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

এবার ভর্তি পরীক্ষায় আবেদনকারীর মোট সংখ্যা ছিল ৮২ হাজার ৮৫৬ জন। শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় মোট ২ হাজার ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বর্তমানে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৩১৮ এবং বেসরকারি কলেজের আসন সংখ্যা ৬ হাজার ২৫০।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com