March 22, 2026, 4:58 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান
শাবির নতুন ভি.সি. অধ্যাপক ড. ফরিদ উদ্দিন

শাবির নতুন ভি.সি. অধ্যাপক ড. ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভি.সি. হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বৃহস্পতিবার ফরিদ উদ্দিনের নিয়োগের বিষয়টি অনুমোদন করেন। শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদকে ভি.সি. হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো কোনো ফ্যাক্স পাইনি। প্রায় ২০ দিন ধরে উপাচার্যবিহীন ছিলো শাহজালাল বিশ্ববিদ্যালয়। গত ২৭ জুলাই আগের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার মেয়াদ শেষ হয়। অন্যান্যবার এরকম মধ্যবর্তী সময়ে ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে চালানো হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে দেওয়া হয় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব। তবে এবার কাউকে ভারপ্রাপ্ত উপাচার্যেরও দায়িত্ব দেওয়া হয়নি। ফলে উপাচার্য ছাড়াই চলছিলো বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। অবশেষে বৃহস্পতিবার নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

নতুন ভি.সি. অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com