March 11, 2026, 2:03 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান সিলেটে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার
শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

সিলেটের শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নগরীর শাহপরান এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন আস-সাদিক্ব জামেয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমান।

ইফতার মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সংবাদপত্র জগতের প্রবীণ মুরুব্বি আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক ও শিক্ষক মামুন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেটের চাকরির খবর এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, দৈনিক সবুজ সিলেট এর স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হৃদয়, দৈনিক বিজয়ের কণ্ঠ এর স্টাফ রিপোর্টার রেজাউল করিম রাজু, দৈনিক সিলেটের দিনরাতের স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সুহেল, দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন, দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার মো: আশরাফ আহমদ সিপন, আধুনিক টিভির রিপোর্টার রশীদ আহমদ।

ইফতার মাহফিলে শাহপরান এলাকার বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com