April 9, 2026, 8:21 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার
আলিয়া মাদ্রাসা মাঠে যুবকের ম র দে হ

আলিয়া মাদ্রাসা মাঠে যুবকের ম র দে হ

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাশেদ আহমদ (৩৬)।

 

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মহানগরের ভিআইপি সড়ক সংলগ্ন মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয় লোকজন জানান, গত ৬/৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

সিলেট কোতোয়ালি মডেল থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজি জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com