মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি উপজেলা শহীদ মিনারে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) সকাল সোয়া নয়টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সদস্য মো. আবু বক্কর প্রমুখ।
Leave a Reply