September 19, 2026, 4:08 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিএনপি অনেক কথাই বলে কিন্তু বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি অনেক কথাই বলে কিন্তু বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটেরআলো ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দিবা স্বপ্ন দেখছে, জনগণ তাদের পাশে নেই। বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে।

মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি অনেক কথাই বলে কিন্তু বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

আসাদুজ্জামান খান বলেন, সরকার বন্যা দুর্গতদের পাশে ছিল। প্রধানমন্ত্রী সারারাত ঘুমাননি। আমাদের নির্দেশনা দিয়েছেন ব্যবস্থা নিতে। সঙ্গে সঙ্গেই প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনী ও সাধারণ জনগণকে নিয়েই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বন্যা দুর্গতদের সহায়তার জন্য সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোতায়েন করা হয়েছে। যত দিন প্রয়োজন তত দিন থাকবে সেনাবাহিনী। বানভাসি মানুষের জন্য সরকার সব কিছু করছে আরও যা যা লাগবে তাও করবে। সরকার প্রশাসন সামরিক বেসামরিক সংস্থা সংগঠন সবাই বানভাসিদের পাশে আছে। ইতিমধ্যে পুনর্বাসন কাজ শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত সবাইকে সহযোগিতা করা হবে। কোনো মানুষ সরকারি সাহায্য সহযোগিতা থেকে বাদ যাবে না।

এ সময় জেলা প্রশাসকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ। পরে তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com