March 22, 2026, 5:00 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান
একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এমন রোগী বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com