May 6, 2026, 7:21 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ১০ জন নিহত ,বাসে আগুন

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ১০ জন নিহত ,বাসে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এতে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় সংঘর্ষে মাহিন্দ্রাটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাহনটির ছয় যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম করে। আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আবদুল হাদি।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, শেরপুর থেকে ঢাকাগামী বাসের সঙ্গে ফুলপুরের কোদালদহে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com