April 9, 2026, 8:19 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার
গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে তলিয়ে যুবক নিখোঁজ

গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে তলিয়ে যুবক নিখোঁজ

সিলেটের আলোঃঃ  সিলেটের গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নে মাটি কাপা রাস্তার ভাঙ্গা সাতরাইয়া পাড়ি দিতে গিয়েপানির স্রোতের তোড়ে তলিয়ে যান ওসমান আলী (৩৭) নামের ওই যুবক।
এরপর স্থানীয়রা ৬টি নৌকা দিয়ে ঘটনাস্থলের আশপাশে বহু খোঁজাখুঁজি করেও নিখোঁজ যুবকের সন্ধান পাননি। ওসমান আলী রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে।
ঘটনাস্থল থেকে গোয়াইনঘাটের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার জানান, গোরাগ্রাম মাটিকাটা রাস্তার ভাঙ্গনস্থলে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি সাঁতরে বাড়িতে যাওয়ার চেষ্টাকালে স্রোতের তোড়ে ওসমান আলী হারিয়ে যান। বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
১ নং রুস্তমপুর ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব বলেন, আমরা স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করছি। কিন্তু এখনো তার কোন সন্ধান পাইনি।
এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাটে উপজেলা নির্বাহি অফিসার মো. নাজমুস সাকিব বলেন, বিষয়টি অবহিত হয়েছি। নিঁখোজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেয়া হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com