March 6, 2026, 9:16 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান সিলেটে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এর নবনিযুক্ত সহকারী পরিচালক(প্রশাসন)ডাঃ মোঃ কামরুজ্জামান সাহেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ সড়কের নিরাপত্তা এবং সংলগ্ন বাজারসমুহের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প স্থাপন দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
জৈন্তাপুরে ইয়াবাসহ নারী আটক ১

জৈন্তাপুরে ইয়াবাসহ নারী আটক ১

সিলেটের আলো : জৈন্তাপুরে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমেনা বেগম সুমা (৩৭) নামের এক নারীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের আব্দুল্লাহ’র বাড়ীর পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উ-পরিদর্শক এসআই মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আমেনা বেগম সুমাকে আটক করে দেহ তল্লাশী করে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুচবাড়ী গ্রামের আলম মিয়ার স্ত্রী। আমেনা বেগম সুমার সাথে আরো তিন ইয়াবা ব্যবসায়ী ছিলেন তারা পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
৩ জুলাই আটককৃত আমেনা বেগম সুমা’র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়। যার মামলা নাম্বার- ০৪ তারিখ-০৩/০৭/২০২০ খ্রিঃ।
আটকের বিষয় নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শ্যামল বণিক বলেন, মামলা দায়ের পূর্বক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য সব জড়িত দের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com