August 5, 2026, 7:44 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
দক্ষিণ সুরমা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ সম্পন্ন

দক্ষিণ সুরমা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ঃ দক্ষিণ সুরমা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ সুরমা সরকারি কলেজের ‘দেশরত্ন শেখ হাসিনা আইসিটি ভবন’র ৪র্থ তলায় ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রথমেই শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় ও বিভাগ সম্পর্কে ধারণা দেয়া হয়।
এছাড়াও শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানায়।বিভাগের প্রভাষকগণ ক্লাসের উপস্থিতি ও মনোযোগ দিয়ে অধ্যবসায় করার উপর জোর দেন ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে স্নাতক জীবনের এই পথচলায় সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান তারা। শিক্ষার্থীরাও এই নবীনবরণে উচ্ছ্বসিত ও সকলের সাথে পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করে। এতে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃমছব্বির চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন- হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মঈনুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাতেমা খানম, প্রভাষক মাহমুদা আক্তার, প্রভাষক শিল্পী মালাকার, প্রভাষক মোহাম্মদ গিলমান আলী ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক চন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com