April 9, 2026, 8:21 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর পুনরায় সভাপতি রানা সম্পাদক ডিউ

বগুড়ার শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর পুনরায় সভাপতি রানা সম্পাদক ডিউ

বগুড় প্রতিদিধি ঃ বগুড়ার  শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ মে ) দুপুরে মোকামতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নূরুল আমিন তালুকদার এর সভাপতিত্বে ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য আব্দুল বাসেত,মহাস্থান গড় প্রেসক্লাবের সভাপতি ও শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাজু, মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক এসআই সুমন,বাংলাদেশ জার্নাল বগুড়া জেলা প্রতিনিধি জিএম মিজান,বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,বাংলাদেশ জার্নাল বগুড়া জেলা প্রতিনিধি জিএম মিজান, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা সভার শুরুতে বিগত কমিটি ভেঙ্গে দেওয়া হয়।পরে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রশিদুর রহমান রানাকে সভাপতি, শফিউল আলম ডিউকে সাধারণ সম্পাদক,আব্দুর রহিমকে (আজকের জনবাণী)কোষাধ্যক্ষ, সোহেল রানাকে (ভোরের খবর)প্রচার সম্পাদক।এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আসাদুল্লাহ(দৈনিক আলোকিত সকাল), মিজানুর রহমান(দৈনিক দেশ সেবা)কে নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয়।কমিটি গঠন শেষে সদ্য বিলুপ্ত অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মরহুম খলিলুর রহমান আকন্দ এর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com