April 9, 2026, 8:12 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার
মৌলভীবাজারে কমিনিউটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে কমিনিউটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মাদক, জঙ্গীবাদ ও বাল্য বিবাহ নির্মূলে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে। গতকাল সোমবার মৌলভীবাজার সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারোয়ার আলম, পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল্লাহ, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহেল আহম্মদ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম সভাপিত বকসি ইকবাল আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মাঝে পারস্পরিক আস্থা ও সর্ম্পকের সেতুবন্ধন তৈরি হচ্ছে। এতে পুলিশ ও জনগণের মধ্যে সর্ম্পকের দূরত্ব কমছে। আর এটি সম্ভব হচ্ছে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে । জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিং কে আরো সোচ্চার হতে হবে।

পুলিশ সদস্যরা বলেন, আমরা এমন একটি পুলিশ বাহিনী তৈরি করতে চাই, এতে জনগণের নিকট জবাবদিহিতা থাকবে। বর্তমান পুলিশের বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক এবং জঙ্গীবাদ দমন করা। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মানুষকে মেরে ইসলাম কায়েম ধর্মে নেই।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com