April 5, 2026, 7:15 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সিলেটে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সীমান্তের গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল সহ ৯ জনের মামলা দায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন- সিসিক প্রশাসক সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) জান্নাত আরা তিথি, উপাধ্যক্ষ প্রফের ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক তোফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, নিরক্ষরতা মুক্ত সমাজ গঠনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব অপরিসীম। সাক্ষরতার বহুবিধ ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শুধু সাক্ষরতার মাধ্যমে অর্থনৈতিক মুক্তিই নয় বরং সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তি আনয়নের মাধ্যমে প্রাত্যহিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। কেননা সাক্ষরতা শান্তি আনয়নে অবদান রাখে এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতা অর্জনে সহায়তা করে। শুধু তা-ই নয়, বিশ্ব সম্পর্কে ভালো ধারণা অর্জনেও সাক্ষরতা কাজ করে। যিনি লিখতে ও পড়তে পারবেন, একমাত্র তিনিই জানবেন দেশ ও দেশের বাইরে কোথায় কী ঘটছে। এটি এমন একটি মাধ্যম যা পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসন এবং প্রতিরোধেও সহায়তা করে বলেও সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com