September 19, 2026, 5:48 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ টি ইউ তাজ রহমানের বিচার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ টি ইউ তাজ রহমানের বিচার

সিলেট-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) ও বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ টি ইউ তাজ রহমানের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ অভিযোগ গঠন করেন। আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামিম সাংবাদিকদের জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

নথি থেকে জানা যায়, তাজ রহমান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এমপি সেলিম উদ্দিনকে ইঙ্গিত করে বিনা ভোটের এমপি জাতীয় পার্টির (জাপা) শত্রু বলে স্ট্যাটাস দেন এবং এর পরদিন একটি জাতীয় পত্রিকায় তিনি বিবৃতিতে বলেন, বিনা ভোটের এমপি সেলিম উদ্দিন সমাজের নিকৃষ্ট ব্যক্তিদের তালিকায় রয়েছেন।

বিনা ভোটের এমপি উল্লেখ করার মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার ও মাননীয় সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বাদী হয়ে সিলেট জকিগঞ্জ আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।

পরে পুলিশ তদন্ত করে ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করে। এর ভিত্তিতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ টি ইউ তাজ রহমানের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com