June 21, 2026, 5:30 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে ও ডেমক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় নিজ নিজ দলের অভ্যন্তরে প্রশিক্ষক তৈরী করার লক্ষ্যে ৫দিন ব্যাপী কর্মসূচী মঙ্গলবার শুরু হয়েছে।

সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে ও ডেমক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় নিজ নিজ দলের অভ্যন্তরে প্রশিক্ষক তৈরী করার লক্ষ্যে ৫দিন ব্যাপী কর্মসূচী মঙ্গলবার শুরু হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।

ডেমক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুদীপ্ত চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. সায়ফুল আলম রুহেল, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবা গাজী, জেলা আওয়ামীলীগের সদস্য হাজী মঈনুল ইসলাম, এড. বদরুল ইসলাম জাহাঙ্গির, জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, ওসমানীনগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবলু, বিয়ানীবাজার আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আহাদ কনা মিয়া, নাজিম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ আওয়ামীলীগের মোহিব উদ্দিন কাজল, জেলা মহিল আওয়ামীলীগের তথ্য গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, হাসিনা আখতার, নাজনিন আক্তার কনা, আহমদ হোসেন বাবুল, অঞ্জলা সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, দলের ঐক্যই হচ্ছে দলের প্রাণশক্তি। দলকে বিজয়ী করতে হলে দলের সকল পর্যায়ে ঐক্যবদ্ধতা প্রয়োজন এবং নির্বাচনে জয়ী হতে হলে প্রশিক্ষণের গুরুত্বারোপ করে ডেমক্রেসি ইন্টারন্যাশনালের প্রশংসা করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com