June 21, 2026, 5:29 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
দক্ষিণ সুরমায় প্রবাসীর বাড়িতে নারী খুন

দক্ষিণ সুরমায় প্রবাসীর বাড়িতে নারী খুন

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে আছিয়া খাতুন (৩৫) নামে প্রবাসীর বাড়িতে এক নারী তত্ত্বাবধায়ক খুন হয়েছেন।

রোববার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোগলাবাজার ইউনিয়নের হরগরিপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতব্যক্তি হলেন- সিলেটের জৈন্তপুর উপজেলার চিকনাগুল এলাকার আব্দুল কাদিরের স্ত্রী এবং তিন সন্তানের জননী আছিয়া খাতুন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে ৪/৫ জন যুবক জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ঘরের মালামাল তছনছ করে এবং আছিয়া খাতুনকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে। রাত সোয়া ১১টার দিকে পুলিশ মুখ বাঁধা অবস্থায় আছিয়ার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, প্রায় ৩ বছর ধরে স্বামী-সন্তান নিয়ে বাড়িটির তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত ছিলেন আছিয়া। বাড়ির লোকজন স্বপরিবারে যুক্তরাষ্ট্র থাকেন। রাত ৮টার দিকে কয়েকজন যুবক ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে ছুটে যায়।

তিনি বলেন, প্রাথমিক সুরতহালে মনে হচ্ছে হত্যাকারীরা প্রহারের পর ওই নারীকে খুন করে চলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com