September 19, 2026, 11:31 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
উইমেন্স মেডিকেলঃ তোর সাহস কত, লাশ ফেলে দেব: চিকিৎসককে ছাত্রলীগ নেতা

উইমেন্স মেডিকেলঃ তোর সাহস কত, লাশ ফেলে দেব: চিকিৎসককে ছাত্রলীগ নেতা

 

সিলেটের আলো ডেস্কঃ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন দায়িত্বরত চিকিৎসক, সিকিউরিটি গার্ড ও লিফটম্যান। এসময় হাসপাতাল এলাকা জুড়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রলীগ কর্মীদের এমন উদ্যত আচরণের প্রতিবাদে চিকিৎসকরা হাসপাতালের বাইরে এসে কর্মবিরতি পালন করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে রাত সাড়ে ১০ টার দিকে তারা কাজে যোগ দেয়।

বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ কর্মীদের হাতে চিকিৎসক, সিকিউরিটি গার্ড ও লিফটম্যানের এমন লাঞ্ছনার ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ নেতা সারোয়ার চৌধুরী তার ১৪/১৫ জন সহকর্মীসহ অ্যাপেন্ডিসাইটিসের এক রোগীকে নিয়ে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালে প্রবেশের সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও লিফটম্যানকেও লাঞ্ছিত করেন তারা। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে এপেন্ডিসাইটিসের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দায়িত্বরত মহিলা ইন্টার্ন চিকিৎসক সবাইকে একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়ে রোগীকে সিনিয়র চিকিৎসক দেখবেন বলে জানান।

ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন।

 

এ সময় সারোয়ার চৌধুরী নিজেকে জেলা ছাত্রলীগের সহ সভাপতি পরিচয় দিয়ে তিনিসহ সবাই ইন্টার্ন চিকিৎসকের সাথে উদ্যত আচরণ ও গালিগালাজ করেন। এতে ভয়ে লজ্জায় কেঁদে ফেলেন ওই ইন্টার্ন চিকিৎসক। ঘটনার একপর্যায়ে সারোয়ার চৌধুরী ছুরি নিয়েও ইন্টার্ন চিকিৎসককে ধাওয়া করেন। পরে হাসপাতালে দায়িত্বরতদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনার পর হাসপাতালের দুজন চিকিৎসককে মুঠোফোনে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

এ ব্যপারে ছাত্রলীগ নেতা সারোয়ার চৌধুরীর সাথে আলাপকালে তিনি বলেন, এখানে চিকিৎসকদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমার বন্ধুর শরীর বেশি খারাপ থাকার কারণে আমরা কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম। যা ঠিক হয়নি। তবে এ ভুল বোঝাবুঝির সমাধান হয়ে যাবে।

এদিকে ছাত্রলীগ কর্মীদের হাতে চিকিৎসকসহ স্টাফদের এমন লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর থেকে কর্মবিরতিতে নামেন হাসপাতালের চিকিৎসকরা। রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে যোগ দেয়। কর্মবিরতি পালনকালে তারা এ ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হোসেন বলেন, তারা সন্ত্রাসীর মতো আচরণ করেছে। আমরা তো তা করতে পারি না। চিকিৎসা সেবাও বন্ধ রাখতে পারি না। এটা মেনে নিয়েই আমাদের দায়িত্ব পালন করতে হবে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত লাঞ্ছিত হওয়ার ঘটনাটি কেউ ভিডিও ধারণ করলে তা ফেইসবুকে পোষ্ট করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com