September 19, 2026, 10:58 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে কানাইঘাটে ছুরিকাঘাতে আহত মাইক্রোচালকের মৃত্যু

সিলেটে কানাইঘাটে ছুরিকাঘাতে আহত মাইক্রোচালকের মৃত্যু

সিলেটের আলো ::
সিলেটের কানাইঘাটে পাওনা টাকার জের ধরে ধারালো চাকুর আঘাতে গুরুতর আহত আব্দুল মালিক আরিফ নামের এক মাইক্রোবাস চালক ৬ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত ২টার দিকে সিলেট ইবনেসিনা হাসপাতালে মারা গেছেন। থানা পুলিশ আব্দুল মালিককে ছুরিকাতের ঘটনার মূল হুতা একাধিক অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত দেওয়ান আব্দুল বাছিত ওরফে টাইলস বাছিতকে ঘটনার দিন গ্রেফতার করেছে।

জানা যায়, উপজেলার সাতবাঁক ইউপির জুলাই মাঝরচটি গ্রামের জামাল উদ্দিনের পুত্র আব্দুল মালিক আরিফ (৪০) দিঘীরপাড় ইউপির লন্তিরমাটি গ্রামের মৃত নুরুল হকের পুত্র দেওয়ান আব্দুল বাছিত (৪৫) এর কাছে ১৫ শত টাকা পাওনা ছিলেন।

গত ১৬ মে (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সড়কের বাজারে আব্দুল মালিক আব্দুল বাছিতের নিকট তার পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল বাছিত ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুল মালিককে গুরুতর রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় আহত মালিককে তার স্বজনরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেঝ হাসপাতাল থেকে ইবনেসিনা হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

দেওয়ান আব্দুল বাছিতকে ঐ দিন স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়ে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার দিন ১৬ মে রাতে এ ঘটনায় আব্দুল মালিকের ভাই আবু সোলেমান বাদী হয়ে আব্দুল বাছিতকে একমাত্র আসামী করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই দেলোয়ার জানিয়েছেন, আহত আব্দুল মালিক মারা যাওয়ায় তার মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। মালিককে যে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সেই রক্তমাখা চাকুটি পুলিশ উদ্ধার করেছে। মামলার আসামী বর্তমানে সিলেট জেল হাজতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত আব্দুল মালিক আরিফের অবুঝ ৩টি শিশু কন্যা রয়েছে। হত্যাকারী দেওয়ান আব্দুল বাছিতের নামে একাধিক মামলাও ছিল। সে পূর্বে একটি হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘদিন জেল খেটে বের হয়ে এলাকায় টাইলস্ ব্যবসা সহ রাজমিস্ত্রির কাজ করতো।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com