November 4, 2026, 10:11 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেট দক্ষিণ সুরমায় জাতীয় “দৈনিক যায়যায়দিন’র” ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত.

সিলেট দক্ষিণ সুরমায় জাতীয় “দৈনিক যায়যায়দিন’র” ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত.

সিলেটের আলো :: সিলেটের দক্ষিণ সুরমা
জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় দৈনিক যায়যায়দিনের দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি সুমন আহমদের
পরিচালনায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং কেক কেটে ১৪তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করা হয়েছে।
র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
মিন্টু চৌধুরী, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান
আহমদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাহাব উদ্দিন দুলাল, সাদিকুর রহমান, কৃতিস তালুকদার, সেলিম হাসান কাওছার , শরীফ, সুজেল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন
ছাব্বির হোসেন সাহান, কাওছার আহমদ, লিটন
আহমদ, জুয়েল আহমদ, প্রমুখ। জাতীয় দৈনিক
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সে এলাকায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার
১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ
মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com