November 4, 2026, 12:34 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শিবগঞ্জে বিএনপির ভোট বর্জন উপলক্ষে পথসভা

শিবগঞ্জে বিএনপির ভোট বর্জন উপলক্ষে পথসভা

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি’র আয়োজনে বর্তমান সরকারের অধীনে ভোট বর্জনের অংশ হিসাবে গতকাল শুক্রবার পৌর এলাকার সোনালী ব্যাংক চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

থানা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম এর সভাপতিত্বে ভোট বর্জন ও লিফলেট বিতরণ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শিবগঞ্জ থানা বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মাহমুদ হোসেন তৌফিক, তোফায়েল আহমেদ সাবু, আব্দুল ওয়ারেছ আকন্দ, আকবর আলী তালুকদার, ডা. স্বাধীন, তাহেরুল ইসলাম, হারুন মাস্টার, ইদ্রিস আলী, মহিলা নেত্রী মিনেরা বেগম, যুবদল খালিদ হাসান আরমান প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com