November 4, 2026, 12:34 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সাবেক এই রাষ্ট্রনায়কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দল ও সংগঠনগুলো।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর একে একে ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব), জাতীয়তাবাদী তাঁতী দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশসহ (এ্যাব) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com