November 4, 2026, 2:06 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেটে জব্দ কোটি টাকার চোরাচালান চালান

সিলেটে জব্দ কোটি টাকার চোরাচালান চালান

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরী থেকে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্যসহ তিন জনকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে তল্লাসী চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রীমসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভোলা জেলার মনপুরা থানার ভূইয়ার হাট পূর্বের বেড়ীর চর ফয়েজ উদ্দীনের এলাকার মো. আব্দুর রশিদ মাঝির ছেলে রিয়াজ সাইফুল (২৪), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার মাইনগর (পশ্চিম হাটি) এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে লিটন (২৩) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার পশ্চিম খান বাড়ির দপদপিয়া এলাকার মো. আমির আলী খানের ছেলে মো. আলমগীর খান (৩৫)।
গণমাধ্যমে প্রেরিত পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে পুলিশী চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) তল্লাসীর জন্য সঙ্কেত দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি জব্দ করে এসময় পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়। তখন রশি দিয়ে বাধা পিকআপটি তল্লাসী করা হলে তার ভেতর থেকে ভারতীয় শাড়ি, টি-শার্ট (ALLROGGED), লুঙ্গি, Marlboro Gold সিগারেট, Skin Brite Cream:, Clop G Cream , Skin Sunkise Cream উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ভারতীয় চোরাইপণ্যগুলো সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ চোরাচালানের আরো একজন সম্পৃক্ত রয়েছে বলেও জানা যায়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানার মামলা (নং-০৮/১৪৪) রুজু হয়।
আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com