June 21, 2026, 11:46 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ

সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ

সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে হযরত শাহজাল (রহঃ) এর মাজারের সার্বিক উন্নয়নে অর্থ প্রদান করেছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার,ইংরেজী দৈনিক দি কান্ট্রি টুডের সিলেট ব্যুরো প্রধান হাবিব সরোয়ার আজাদ।
শনিবার রাতে সিলেট জেলা প্রশাসনের সিলগালাযুক্ত মাজারের দানের ডেগে আর্থিক অনুদান জমা দেন তিনি। এ সময় তিনি হযরত শাহজালাল (রহ) এর মাজার , মাজার এলাকায় থাকা মসজিদ,মাদ্রাসা, এতিমখানা সহ মাজারের সার্বিক উন্নয়নে প্রশাসনের প্রতি আস্থা রেখে এই নগদ অর্থ অনুদান প্রদান করেন বলে জানান।
সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ বলেন, “হযরত শাহজালাল (রহঃ), হযরত শাহপরান (রহ:) এর মাজার শুধু সিলেটের না, সারা বিশ্বের মুসলমানদের আবেগ, শ্রদ্ধার জায়াগা। হযরত শাহজালাল (রহ;) মাজারের সার্বিক উন্নয়নে ও জিয়ারতকারী,দর্শনার্থী ভক্তগণের সুবিধার জন্য আমার সাধ ও সাধ্য অনুযায়য় সামান্য অর্থ দেওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।
সিলেট জেলা প্রশাসন যে আন্তরিকতার সাথে মাজার পরিচালনা করছে, মাজার,মসজিদ,মাদ্রাসা,এতিমখানার উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছেন তাতে আমার পূর্ণ আস্থা আছে।
একই সাথে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:) এর মাজারের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের পাশে থেকে উন্নয়ন কাজে সহযোগিতার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে দেশ-প্রবাসে থাকা ভক্ত,আশেকান, দানশীল ব্যাক্তিবর্গ,সকল শ্রেণি পেশার মানুষজনকে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:) এর মাজারে অনুদান প্রদানের আহ্বান জানান সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ।
জেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও ভক্তদের পক্ষ থেকে সাংবাদিকের এই মগতি উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে সাংবাদিকদের এমন অংশগ্রহণ সমাজে ইতিবাচক বার্তা দেয় বলে মনে করছেন সিলেটবাসী।
মাজারে অর্থ অনুদান প্রদানকালে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ, আইনশুংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন প্রমুখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com