জামেয়া ইসলামিয়া বারায়া শ্রীরামপুরের বার্ষিক ওয়াজ মাহফিলে ছোটদের মনোমুগ্ধকর পরিবেশনা
সিলেটের আলো::
সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ড, দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বারায়া শ্রীরামপুরের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবারের মাহফিলে সবচেয়ে হৃদয়ছোঁয়া মুহূর্ত ছিল মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী পরিবেশনা।
প্রথমে মাদ্রাসার ছাত্ররা হাদিস পরিবেশন করে, ছাত্রীরা মহিলাদের কাপন পরানোর জামাত এবং মাসআলা-মাসায়েলের জামাত পরিবেশন করেন। ব্যবহারিকভাবে কিভাবে একজন মৃত মহিলাকে গোসল করাতে হয়, কাপন পরাতে হয় এবং ইসলামী শরীয়ত অনুযায়ী কি কি মাসআলা রয়েছে, তা ছোট ছোট মেয়েরা স্টেজে হাতে-কলমে দেখিয়ে দেন।
এরপর স্টেজে মাইক হাতে ছোট্ট ছেলেটির সুমধুর কোরআন তিলাওয়াত ও বক্তব্য এবং ছোট্ট মেয়ে মাহবুবা জান্নাতের বক্তব্য শুনে উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে যান। পাশে তার সহপাঠীরাও সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ছিল। শিক্ষকগণ পাশে থেকে তাদের উৎসাহ দিচ্ছিলেন।
উপস্থিত মুরব্বি ও অভিভাবকরা বলেন, “এই ছোট বাচ্চারাই আগামী দিনের আলেম-আলেমা হবে। মাদ্রাসার এই মেহনত দেখে মন ভরে গেল।” অভিভাবক ও শিক্ষকরা প্রশংসা করে বলেন, “এই ছোট্ট ছেলে-মেয়েরাই এলাকার ভবিষ্যৎ। এক সময় এই মেয়েরা বড় হয়ে মহিলাদের গোসলের জন্য আর ইমাম সাহেবের সহযোগিতার প্রয়োজন হবে না। তারাই নিজেরাই এই মহৎ খেদমত আঞ্জাম দিতে পারবে।”
Leave a Reply