September 19, 2026, 11:48 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
আবারো মিরাবাজারে যুবক খুন

আবারো মিরাবাজারে যুবক খুন

মিরাবাজারে যুবক খুন

সিলেটে আলো: নগরীর মিরাবাজার এলাকায় মামাতো ভাইয়ের ছোঁড়া পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন স্বপন আহমদ (২৫) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্বপন আহমদ সিলেট নগরীর মিরাবাজারের মৌসুমী আবাসিক এলাকার ৭৬ নম্বর বাসার বাসিন্দা মৃত আহমদ মিয়ার পুত্র।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, গতকাল রাতে পারিবারিক বিরোধের জেরে নগরীর মিরাবাজারে স্বপন আহমদ নামের এক যুবককে তার মামাতো ভাই সোহেল পাথর দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে স্বপন চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানান কতোয়ালী থানার ওসি।

তিনি আরও বলেন, দুই পক্ষ একে অপরের আত্মীয় হওয়ায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের উদ্যোগ নেয় নিহতের পরিবার। পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com