September 1, 2026, 11:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন
একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা

একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা

একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই
—ইউএনও দক্ষিণ সুরমা

সিলেটের আলো ::
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক শরীফ বলেছেন,
একটি এলাকা কে মাদক মুক্ত রাখতে
সচেতনদের ও ভূমিকা চাই।
উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কাজ করবে সমাজপতি ও রাজনৈতিক মহল এত সাপোর্ট দিতে হবে। ।তিনি বলেন, বর্তমান সরকার জনস্বার্থে মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিমালা ঘোষণা করেছেন। যুব সমাজকে রক্ষায় সরকারের এই নীতিমালা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যে কাজটি সকলে মিলে করতে হয় সেটি একা কারো পক্ষে সম্ভব নয়।

৩১ আগস্ট সোমবার বেলা ১২টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন কনফারেন্স হলে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এতে অন্যদের মধ্যে অংশ নেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ উজ্জামান,মোগলাবাজার থানার ওসি মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মোর্শিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ, নগরির দক্ষিণ সুরমা অংশের ওয়ার্ডসমুহের ফুটপাত দখলমুক্ত রাখা, তীর জুয়াসহ অনলাইন ক্যাসিনো বন্ধে সরকারের সাইবার সিস্টেম সক্রিয় রাখতে প্রশাসনের উচ্চমহলে সুপারিশ, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়েল্ডিং কারখানা এবং ওয়ার্কশপ বন্ধ রাখার ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ, সড়ক দূর্ঘটনা রোধে চন্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর বাইপাস সড়ক যত দ্রুত সম্ভব খুলে দিতে সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com