September 19, 2026, 5:01 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী

এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী

এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০0  আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক এ.টি.ইউ তাজ রহমান। এ লক্ষে তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার বিকেলে নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত আহ্বায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামমী, যুগ্ম আহবায়ক এম.এ মালিক খান, আলতাফুর রহমান আলতাফ ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জাপা নেতা আরশ আলী বাবুল, মোঃ দৌলা মিয়া, মোঃ নিমার আলী, মামুন আহমদ, আঙ্গুর আলী, ফারুক আহমদ, সাবেল আহমদ, আনহার আলী, জেলা জাতীয় যুব সংহতির নেতা আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম আরিফ, আব্দুল কাদির সাজু, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মুর্শেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ ফয়সল আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট মাওলানা আব্দুর রহমান চৌধুরী।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com