August 5, 2026, 9:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় সুনামগঞ্জের সেই বখাটের বিরুদ্ধে মামলা

প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় সুনামগঞ্জের সেই বখাটের বিরুদ্ধে মামলা

সিলেটের আলো :: কবরস্থানে তুলে নিয়ে গিয়ে প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় সেই বখাটে ইমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ভিকটিম কিশোরের হতদরিদ্র মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মঙ্গলবার রাতে।
অভিযুক্ত ইমন মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের জমির আলীর ছেলে।
বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, ঘটনার পর থেকে ইমন আত্মগোপনে রয়েছে।
বৃহস্পতিবার মামলা ও ভিকটিমের পারিবারীক সুত্র জানায়, উপজেলার জয়কলস গ্রামের হতদরিদ্র পরিবারের ১১ বছর বয়সি শারিরীক বাক প্রতিবন্ধি কিশোর জয়কলস গ্রামের পুর্ব পাশের্^ হাওরে থাকা গাভি (গবাদিপশু) আনতে যায় গেল শুক্রবার (২৩ মে)।
ওই সময় গ্রামের জমির আলীর ছেলে বখাটে যুবক ইমন ভিকটিমের কিশোর ছেলেকে গ্রামের কবরস্থানের জঙ্গলের ভেতর তুলে নিয়ে যায়। এরপর ওই কিশোরের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাকে বলৎকার করে ইমন।
কিশোরের চিৎকার শুনে আশেপাশে থাকা অপর একদল কিশোর এগিয়ে আসলে ইমন কৌশলে পালিয়ে যাওয়ায়পর গ্রামবাসীর সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলা সদও হাসপাদালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে ওই কিশোরের চিকিৎসার দায়িত্বে থাকা একজন মেডিক্যাল অফিসার জানান,বলৎকারের কারনে ওই কিশোরের পায়ুপথে ছিড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় , নিয়মিত চিকিৎসা সেবা নিলেও সূস্থ্য হতে সময় লাগবে।
বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার মামলার তদন্তকারি অফিসার এসআই নোবেল সরকার জানান, অভিযুক্ত আসামি ইমনকে গ্রেফতারে তথ্য প্রযুক্তি ছাড়াও একাধিক সোর্সের মাধ্যম তার সন্ধান চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com