September 19, 2026, 4:54 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ছবি ফ্লপ হওয়ায় এবার ক্ষতিপূরণ দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

ছবি ফ্লপ হওয়ায় এবার ক্ষতিপূরণ দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

এই ক্ষতিপূরণটা তিনি দিয়েছেন ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব হ্যারি মেট সেজল’ ছবির জন্য। চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়া এ ছবিতে তিনি জুটি বেধেছিলেন অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে। কিন্তু ‘রব নে বানা দি জোড়ি’ ও ‘জক তক হ্যায় জান’ এর মতো ঝলক দেখাতে পারেননি শাহরুখ-আনুশকা কেউই। যার কারণে ফ্লপের তালিকায় চলে যায় ছবিটি।

অভিনয়ের পাশাপাশি পরোক্ষভাবে এ ছবির প্রযোজকও ছিলেন শাহরুখ খান। স্ত্রী গৌরীর নামে ছবিটি প্রযোজনা করেছিলেন তিনি। কিং খানের যেকোনো ছবি মুক্তি পেলে যেখানে ন্যুনতম ১০০ কোটি টাকা ব্যবসার প্রত্যাশা নিয়ে বসে থাকেন ডিস্ট্রিবিউটররা, সেখানে ‘জব হ্যারি মেট সেজল’ মাত্র ৬৪.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে।

কাজেই, অভিনেতা ও প্রযোজক হিসেবে ছবির ব্যর্থতার দায়টা নিজের কাঁধে তুলে নিলেন বলি বাদশা। জানা গেছে, সারা দেশে ছবিটি ডিস্ট্রিবিউটের সিংহভাগই ছিল এনএইচ স্টুডিওর দায়িত্বে। যাদের ১৫ শতাংশ টাকা ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। এছাড়া যারা ডিস্ট্রিবিউটরের দায়িত্বে ছিলেন তাদেরও প্রত্যেককে ৩০ শতাংশ টাকা ফিরিয়ে দেয়া হয়েছে।

মুক্তির পর থেকেই নাকি শাহরুখের কাছে অভিযোগ জানাচ্ছিলেন ডিস্ট্রিবিউটররা। প্রত্যেকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছিলেন। সেই দাবি মেনেই টাকা ফিরিয়ে দিলেন বাদশাহ। সাথে এটাও বোঝালেন যে, ‘সাফল্যের ফল পেলে, ব্যর্থতার দায়টাও কাঁধে নিতে হয়।’


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com