September 19, 2026, 4:57 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জাতীয় পার্টি গনতান্ত্রিক ধারাবাহিকতা, শান্তি ও সমৃদ্ধিতে বিশ্বাস করে – হুইপ ওমর

জাতীয় পার্টি গনতান্ত্রিক ধারাবাহিকতা, শান্তি ও সমৃদ্ধিতে বিশ্বাস করে – হুইপ ওমর

আকাশ বগুড়া : বিরোধি দলীয় হুইপ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নূরুল ইসলাম ওমর এমপি বলেছেন, উত্তরাঞ্চলে যেসব উন্নয়ন কর্মকান্ড হয়েছে তার সিংহভাগই পল্লীবন্ধু এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে হয়েছে। যমুনা সেতুর ভিত্তি স্থাপন করে পল্লীবন্ধু এরশাদ অত্র অঞ্চলের উন্নয়নের নবদিগন্তের দ্বার উন্মোচন করেছিলেন। তাই উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নাই। জাতীয় পার্টি গনতান্ত্রিক ধারাবাহিকতা, শান্তি ও সমৃদ্ধিতে বিশ্বাস করে। তিনি আগামীতে এককভাবে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জাপার কার্যকম গতিশীল করার আহবান জানান। তিনি আরো বলেন, সাধারণ মানুষের কল্যানে রাজনীতি করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। পল্লীবন্ধু এরশাদ ও বিরোধিদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের নেতৃত্বে সারাদেশে জাতীয় পার্টি সুসংগঠিত। দেশের উন্নয়ন ব্যাহত করতে বিভিন্ন অপচেস্টা চলছে। নাশকতা ও ধ্বংসাত্বক কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের কার্যক্রম গতিশীল করার আহবান জানান। তিনি শুক্রবার বিকেলে পাঁচবাড়িয়া দক্ষিণ পাড়ায় শাখারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক সুলতান আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, জাপানেতা এমরান রহমান মিঠু, মামুনুর রশিদ মামুন, মোজাফ্ফর হোসেন, আলমগীর হোসেন, মাকছুদ আলম, শরিফুল ইসলাম বাবু, মনির খান, আব্দুর রশিদ, রাজু আহম্মেদ, বিপ্লব, বাধন মিয়া, বিপু, রাকিবুর রহমান, শাহীন ইসলাম, কনক, নাঈম ইসলাম, সাগর, শাকিল, খোরশেদ আলম, মামুন, সজীব প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক নারী ও পুরুষ হুইপ ওমরের হাতে ফুলের তোড়া দিয়ে স্বেচ্ছাসেবক পার্টিতে যোগদান করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com