August 5, 2026, 6:41 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
জেরুজালেম ইস্যুতে সম্মিলিত জাতীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক শোডাউন করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা

জেরুজালেম ইস্যুতে সম্মিলিত জাতীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক শোডাউন করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা

। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নজর কাড়তে নিজেদের ব্যানার, ফেস্টুন ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের মিছিল নিয়ে বিক্ষোভে যোগ দেন দলটির নেতারা।

মিছিল নিয়ে জাপা নেতাদের শোডাউনের কারণে দুপুর থেকেই রাজধানীর বিজয়নগর, কাকরাইল মোড়, পল্টন মোড়, শিল্পকলা, মৎসভবনসহ আশেপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় দীর্ঘ সময় ধরে গাড়িতে বসে চরম ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ। বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

যানজটে ভোগান্তির কথা স্বীকার করে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সুজনদে রাইজিংবিডিকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি হওয়ার কারণে নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে এসেছেন। নেতা-কর্মীদের উপস্থিতি বেশি হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। কর্মসূচির কারণে সাময়িক কষ্টের জন্য ভুক্তভোগীদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজধানী কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত জাতীয় জোট। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com