June 21, 2026, 5:08 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
জৈন্তাপুরে ই য়া বা স হ পুলিশের জালে ১

জৈন্তাপুরে ই য়া বা স হ পুলিশের জালে ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম মোঃ সামসুল ইসলাম (৪২)। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের শরিফুত গ্রামের মৃত জাফর আলির পুত্র।
তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২রা জুন) রাত সাড়ে ১১:টায় হাইওয়ে পুলিশের টহলটিম তামাবিল হাইওয়ে থানার সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলো।
এ সময় দায়িত্বপালন কালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় মহাসড়কের উপর দাড়িয়ে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বহন করছে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উক্ত ব্যক্তিকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির গোজের ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের পলিথিন থেকে গোলাপি রংয়ের ১৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন উক্ত ঘটনায় আটক হওয়া ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com