August 5, 2026, 7:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশের বিলের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের মো. শামসুল হকের ছেলে। পরিবারে দুই বোন, দুই ভাইয়ের মধ্যে রাফি ছোট। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের চাচাতো ভাই মো. জামাল হোসেন জানান, রাফি কলেজের কাজ শেষ করে ওর বন্ধু থেকে জোর করে মোটরসাইকেল নিয়ে টিকটক বানাতে যায়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিরাপত্তা পিলারে ধাক্কা লেগে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com