July 17, 2026, 2:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সাধারণ সভা সম্পন্

টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সাধারণ সভা সম্পন্

স্পোর্টস রিপোর্টারঃ নিজেদের সংগঠনের ইভেন্টওয়ারি খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে এবং স্থানীয়ভাবে আয়োজিত প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণের সদিচ্ছা পোষণ করে সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থার তালিকাভূক্ত ক্রীড়া সংগঠন শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই। গতকাল ক্লাব সভাপতি’র ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভার এক প্রস্তাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণ সভার অপর এক প্রস্তাবে সাবেক কৃতী খেলোয়াড় ও যুক্তরাজ্য প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা আলহাজ্ব শাহ মোঃ আখতার হোসেন টুটুলকে সভাপতি এবং সাবেক কৃতী খেলোয়াড়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ জাকারিয়া খানকে সাধারণ সম্পাদক করে ৫ বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়।
ক্লাব সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আখতার হোসেন টুটুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ক্লাবের সভাপতি। এর উপর আলোচনায় অংশ নেন উপস্থিত ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়।
দ্বিতীয় অধিবেশনে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সাবেক কৃতী খেলোয়াড় ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, কমিউনিটি নেতা আলহাজ্ব শাহ মোঃ আশরাফ হোসেন মুকুল, ক্লাবের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাই, সাবেক কৃতী খেলোয়াড় ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহ মোঃ আহমদ হোসেন বকুল, সাবেক কৃতী খেলোয়াড় ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শাহ রাশেদ আহমদ, শাহ জুবেদ আহমদ ও শাহ নোমান আহমদ এবং ক্রীড়া সংগঠক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শাহ নাজিম আহমদকে সহ-সভাপতি, সাবেক খেলোয়াড় ও বর্তমান ক্রীড়া সংগঠক বাছিত আহমদ ও হাসান উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেন মুরাদকে সাংগঠনিক, শাহ টিপু আহমদকে সহ-সাংগঠনিক, জুয়েল আহমদকে ক্রীড়া, শাহ শাফায়েত আহমদকে প্রচার ও নাঈম আহমদকে সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এছাড়া মাহবুবুর রহমান, নোমান আহমদ, জাকির হোসেন বাচ্চু, সাজন তালুকদার ও আজাদ আহমদকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত কমিটি শপথ গ্রহণের মাধ্যমে শিগগিরই দায়িত্ব গ্রহণ করবে।
এছাড়া বিভিন্ন সাংগঠনিক প্রস্তাবও গৃহিত হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com