June 21, 2026, 2:36 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
দেশে সাড়ে ১৩ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী

দেশে সাড়ে ১৩ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী

দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার। এর মধ্যে শুধু গ্রামীণফোনের গ্রাহকসংখ্যাই অর্ধেক। অপারেটরটির গ্রাহক সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ কোটি ১৫ লাখ ৭৯ হাজারে। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত বিটিআরসির হিসাবে এই তথ্য জানা গেছে।

বিটিআরসির তথ্য মতে, গ্রাহক সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রবি। অপারেটরটির গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৫৭ হাজার। ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক। সর্বশেষ অবস্থানে আছে টেলিটক। যার গ্রাহক সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ৬০ হাজার।

অন্যদিকে এ বছরের জুন শেষে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার। ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭৫ হাজার। আইএসপি ও পিএসটিন ব্যবহারকারীর সংখ্যা ৪ লাখ ৬২ হাজার।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com