September 19, 2026, 11:32 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নিসচা সিলেট মহানগরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিসচা সিলেট মহানগরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সিলেটের আলো: চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
নিসচা সিলেট মহানগরের গণসংযোগ ও লিফলেট বিতরণ আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচা সিলেট মহানগরের উদ্যোগে ও এসএমপি ট্রাফিক বিভাগের সিলেটের সহযোগিতায় ১৩জুন বুধবার এক গণসংযোগ কর্মসূচী ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সিলেট কেন্দ্রীয় বাস টার্মিটাল কদমতলীতে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) পলাশ রঞ্জন দে, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মোঃ জহিরুল ইসলাম মিশু, ট্রাফিক ইন্সপেক্টর মুহিবুর রহমান, হাবিবুর রহমান হাবিব, নিসচা মহানগর শাখার সভাপতি রোটাঃ এম ইকবাল হোসেন, সহ সভাপতি ইমানুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাদেকুর রহমান চৌধুরী, জুম্মান আহমদ, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুন্না, এ.এস.আই আবু সাঈদ, সদস্য সাদেকুর রহমান সোহেল, ইফতেখার হোসেন সোহেল, রবিউল ইসলাম সানি রাসেল অাহমদ প্রমুখ।
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ চালকদেরকে গতি বজায় রেখে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌছানোর আহ্বান জানান এবং নেতৃবৃন্দ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন সচেনতার অভাবে প্রতি বছরই ঈদ উৎসবে ঘরমুখী মানুষ সড়ক দূর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করতে হয়। আপনাদেরকে অনুরোধ- আপনারা চালকদেরকে দ্রুত গাড়ি চালাতে বলবেন না, এতে করে অনাকাঙ্খিত ঘটনার ঘটতে পারে, যা ঈদ আনন্দ উৎসবটি দুঃখে পরিণত হবে এবং সারাজীবন আপনার পরিবারের সদস্যদেররা আপনার শূণ্যতা অনুভব করতে হবে, যা কখনই কাম্য নয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com