November 4, 2026, 3:51 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
পঞ্চগড়ে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন

পঞ্চগড়ে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন

এ রউফ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ জেলা কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু হয়েছে।

শনিবার সকালে দলীয় কার্যালয় চত্ত্বরে সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন আনুষ্ঠানিক ভাবে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী দিন পঞ্চগড় পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে সদস্য প্রতি ২০ টাকার বিনিময়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিরতণ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, পৌর আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল প্রমূখ। এ সময় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি, জামায়াত ও জঙ্গী সংগঠনের কেউ যেন আওয়ামীলীগের সদস্য হতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com