May 24, 2026, 1:42 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ নৌপথে বিদেশি মদ জিরা ফুসকার চালান জব্দ সুনামগঞ্জের  গ্রেফতার ৩ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিষেক সম্পন্ন সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ —– আব্দুল কাইয়ুম চৌধুরী দেশে ফিরে শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ সিলেট র‌্যাবের কব্জায় ছানোয়ারাসহ সফিক ডা কা তের ৫ সহযোগী রাত ১টার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার মেডিকেল স্বপ্নে মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্বহীনতায় জনমনে ক্ষোভ
পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা। ২৩ মে শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কনফারেন্স হলে এমন ঘটনা ঘটেছে। উপস্থিত সাংবাদিক প্রতিনিধিরা জানিয়েছেন, গত কিছুদিন থেকে উপজেলার প্রায় প্রত্যেকটি আইন-শৃংখলা কমিটির সভা এভাবেই অনুষ্ঠিত হয়ে আসছে। অথচ এই সভায় মূলতঃ যাদের উপস্থিত থাকার কথা, তারাই এর গুরুত্ব দিচ্ছেন না। এনিয়ে সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
উপস্থিত সাংবাদিক প্রতিনিধিদের সুত্রে জানা গেছে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফের সভাপতিত্বে শনিবার দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা শুরু হয়। এরআগে নবাগত ইউএনও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুরু করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র অন্তর্গত দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা দু’টো দক্ষিণ সুরমা উপজেলার আওতাভূক্ত হলেও মতবিনিময় সভায় কোন থানার ওসি বা ওসির প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যেখানে সূচি অনুযায়ী মাত্র ৩০ মিনিট মতবিনিময় সভা চলার কথা সেখানে ১ ঘন্টারও অধিক সময় অতিবাহিত হওয়ার পরও ইউএনও উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা শুরু করেন। তারপরও পুলিশের দু’টো থানার কোন প্রতিনিধি-ই উপস্থিত হননি। সভা শেষ হওয়ার পরে এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ জামানের প্রতিনিধি হিসেবে এসআই পলাশ চন্দ্র দাশ ইউএনও অফিসের কার্যসহকারীর কক্ষে গিয়ে এ সাংবাদিক প্রতিনিধির সামনে উপস্থিতির স্বাক্ষর করেন।
আইন-শৃংখলা কমিটির সভায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মুর্শেদা আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্-এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, তরুণ সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, ইউএফআইও প্রতিনিধি মানদা রতন তালুকদার, উপজেলা তথ্য সেল বিভাগের কর্মকর্তা বদরুন নাহার বিউটিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি নদী, খাল-নালা-বিল দখল ও দুষণমুক্ত করে সংস্কার এবং পুণঃখনন করে পানি নিস্কাশন ব্যবস্থা সুগম করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ, উপজেলা প্রতিটি গ্রামীণ সড়কের উন্নয়ন, সংস্কার ও পাকাকরণে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া চন্ডিপুল থেকে রেলগেইট পর্যন্ত বঙ্গবীর রোড মেকাডম করে অসম্পূর্ণ থাকা বাকি কাজ সম্পন্নকরণে এবং হুমায়ুন রশীদ চত্বর থেকে চন্ডিপুল বাইপাস সড়কের উন্নয়ন কাজ তরান্বিত করার লক্ষ্যে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য সভাপতির প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে দক্ষিণ সুরমা এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল নোট চিহ্নিত করতে সরকারি উদ্যোগে জাল নোট সনাক্তকরণ মেশিন স্থাপন, চুরি-ছিনতাই-রাহাজানীরোধে পুলিশ প্রশাসনকে আরো কঠোর অবস্থান গ্রহণের আহবান জানানো হয়।
সভায় মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের নিজ সিলাম গ্রামে নারী নির্যাতনের ঘটনায় মামলা না নিয়ে পুলিশের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং দক্ষিণ সুরমা থানার তেতলি ইউনিয়নের লালারগাঁওয়ে ডাকাতির ঘটনায় জড়িত দূর্বৃত্বদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানানো হয়। ###


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com