August 5, 2026, 10:34 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
বিয়ানীবাজার লাউতায় মুক্ত বাতাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত; ও কার্যালয় উদ্বোধন

বিয়ানীবাজার লাউতায় মুক্ত বাতাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত; ও কার্যালয় উদ্বোধন

সিলেটের আলো:: বিয়ানীবাজার লাউতায় মুক্ত বাতাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত; ও কার্যালয় উদ্বোধন

বিয়ানীবাজার উপজেলায় মুক্ত বাতাস মিডিয়ার আত্মপ্রকাশ। দীর্ঘ ১বছরের পথচলা। ২০২০ সালের ১ এপ্রিল যাত্রা শুরু হয়। ২০২১, ১ এপ্রিল এক বছরে পদার্পণ করে। এ উপলক্ষে মিডিয়া ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ও কার্যালয় উদ্বোধন করে।

বারইগ্রাম বাজার লাল মাটিতে অনুষ্ঠান ও কার্যালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী
আলহাজ্ব শামছুদ্দিন বানীগ্রামী ফিতা কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ জলিল সাহেব। কুরআন তিলাওয়াত করেন হাফিজ মঈনুল ইসলাম। সঞ্চালনা করেন মাও.গোলাম রাব্বানী মাসুম চ্যানেল পরিচালক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজিব ভট্টাচার্য, সভাপতি বিয়ানীবাজার প্রেসক্লাব, পারভেজ আহমদ রাজু, সাধারণ সম্পাদক শাহপরান (রহ:) প্রেসক্লাব,
তোফায়েল আহমদ,সম্পাদক বিয়ানীবাজার টাইমস টিভি, আবু তাহের রাজু, সম্পাদক এবি টিভি, সাকের মাহমুদ জসিম,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী। বাহাদুরপুর জালালিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রকীব দরবস্তী।
এছাড়া উপস্থিত ছিলেন মুক্ত বাতাস মিডিয়া উপদেষ্টা জনাব জাবের হোসেন, জনাব এনামুল হাসান রায়হান,জনাব ইকবাল হুসাইন,রিপোর্টার জুনাইদ আহমদ, এডিটর হালিম মাহমুদ, সহকর্মী নাঈম আহমদ, সহকর্মী রেজাউল করিম রেজা, শুভাকাঙ্ক্ষী ইমরান হাসিব, তানিম বিন সালাম,হামজা আহমদ শাফি, ইমরান মাহমুদ প্রমুখ।
এছাড়াও ছিলেন, সমাজসেবী ও মিডিয়া পারসন।

উল্লেখ্য; অনুষ্ঠানের শেষ পর্যায় প্রধান অতিথিসহ মুক্ত বাতাস মিডিয়ার দায়িত্বশীলরা বাজারে করোনাভাইরাস থেকে সচেতন থাকার জন্য সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com