June 21, 2026, 3:48 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে: সেতুমন্ত্রী

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে: সেতুমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে ক্যাম্পেইনের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে। খুব শিগগিরই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অতীতে ত্রাণ সামগ্রী নিয়ে অনেক অনিয়ম হয়েছে। কিন্তু এবারের রোহিঙ্গা সংকটে ত্রাণ বিতরণ নিয়ে কোন অনিয়ম ও উশৃঙ্খলতা সৃষ্টি হয়নি। সেনাবাহিনী ও প্রশাসনের তদারকিতে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে। তিনি বলেন, মানবতার পক্ষে দাঁড়ানোর কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে।

এ সময় বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, ফরিদপুর থেকে নির্বাচিত এমপি আবদুর রহমান এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ৩৪ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মনজুরুল হাসান, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com