September 27, 2026, 3:19 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
নগরির পাঠানপাড়ায় সরকারি ভূমি দখল অপচেষ্টা অবশেষে টনক নড়েছে সওজ কর্তৃপক্ষের দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল
মেডিকেল স্বপ্নে মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মেডিকেল স্বপ্নে মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এলাকার মেধাবী শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজের ছাত্রী ঐশী রাণীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

ঐশী রাণী শ্রী সফল চন্দ্রের মেয়ে। মেডিকেল শিক্ষার্থীদের অ্যানাটমি বিষয়ে অধ্যয়ন ও গবেষণার জন্য একটি মানব কঙ্কাল (স্কেলেটন সেট) প্রয়োজন হয়, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। কিন্তু মুদি দোকানী বাবার পক্ষে এত ব্যয়বহুল শিক্ষাসামগ্রী কিনে দেওয়া সম্ভব হচ্ছিল না।বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সোমবার (১১ মে ২০২৬) তিনি ঐশী রাণীর হাতে মানব কঙ্কাল (স্কেলেটন সেট) তুলে দেন এবং ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনার পুরো সময়জুড়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com