November 4, 2026, 12:24 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রক্তাক্ত ১৫ই আগস্ট

রক্তাক্ত ১৫ই আগস্ট

         রক্তাক্ত ১৫ই আগস্ট
         মোহাম্মদ ইমাদ উদ্দীন

বছর ঘুরে রক্তের কালিতে লেখা,

আবার ফিরে এসেছে  সেই দিন-রাত।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের,
অশ্রুভেজা কলঙ্কময় সেই রাত।
রাতের অন্ধকার শেষে সুবহে সাদিকে,
কী নিষ্ঠুর, কী ভয়ঙ্কর- সেই নির্মম হত্যা।
কেঁদেছে আকাশে,কেঁদেছে বাতাস, কেঁদেছে প্রকৃতি
অভিশপ্ত শোকাবহ রক্তাক্ত ১৫ই আগস্ট।
ঘাতকদের মেশিনগানে শহীদ হন,
হাজারো শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সহ অনেকেই।
ঘাতকদের মেশিনগান থেকে,
রেহায় মিলেনি ছোট্ট শিশু রাসেলও।
বাড়ির সিঁড়িতে অযত্ন অবহেলায় পড়েছিল,
জাতির জনক শেখ মুজিবের রক্তাক্ত মৃতদেহ।
স্বদেশের মাটি ও মানুষকে  ভালোবাসায় বেঁধেছিলেন,
 কোনোদিন ছিন্ন হওয়ার নয় যে বন্ধন।
 তাই আজোও মানুষ স্মরণ করে,
বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com