May 6, 2026, 7:15 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
রোববার এরশাদ সুনামগঞ্জ যাবেন,ব্যাপক পস্তুতি চলছে

রোববার এরশাদ সুনামগঞ্জ যাবেন,ব্যাপক পস্তুতি চলছে

সিলেটের আলো:: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী রোববার (১৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জে যাচ্ছেন। এ উপলক্ষে জেলা জাতীয় পার্টি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

দলের চেয়ারম্যানে সুনামগঞ্জ সফর সামনে রেখে বুধবার (১২ সেপ্টেম্বর) জেলা জাপার আহবায়ক পীর ফজলুর রহমান মিসবাহ এমপির বাসভবনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাতীয় পার্টির সম্মেলন হলেও এরশাদের এ জনসভায় স্মরণকালের বৃহত্তম লোক সমাগম ঘটনোর উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। কর্মী সভায় সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ,জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আ.ন.ম.ওহিদ কনা মিয়া সহ নেতারা বক্তব্য রেখেছেন।

জেলা জাপার সম্মেলন ও দলের চেয়ারম্যানের এ সফর সামনে রেখে ঐক্যবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে কাজ করছেন স্থানীয় জাতীয় পার্টি সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

সম্মেলনে জাপা মহাসচিব এ বি এম রুহুল অামিন হাওলাদারও বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com