September 19, 2026, 4:04 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শাকিব খানের নায়িকা হচ্ছেন এভ্রিল

শাকিব খানের নায়িকা হচ্ছেন এভ্রিল

সিলেটের আলো ::‘ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় নাম লেখানোর পর বেশ আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতা থেকে বের হওয়ার পরপরই জানা যায় বড়পর্দায় কাজ করবেন তিনি। অবশেষে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে তার। এভ্রিল আজ  সোমবার মানবজমিনকে বলেন, ঢালিউডের নাম্বার ওয়ান কিংখ্যাত নায়ক শাকিব খান আমার প্রিয় একজন নায়ক। গত ২৯শে জুন তার সঙ্গে একটি ছবির মিটিংয়ে বসেছিলাম। এবং ছবিটিতে কাজ করার জন্য আমি চূড়ান্তও হয়েছি। তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না বলে শর্র্ত দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ ১৫ই জুলাইয়ের পর এ বিষয়ে বিস্তারিত জানাবে তারা। এভ্রিল নতুন এ ছবির বিষয়ে আরো বলেন, এ ছবিতে শাকিব ভাইয়ের বিপরীতে একজন নায়িকা থাকবে। আর সেই নায়িকা চরিত্রে আমিই অভিনয় করব, এটা ভেবে বেশ ভালো লাগছে। শাকিব ভাই আমাকে নাচ শিখতে বলেছেন। বর্তমানে তার পরামর্শে আমি ক্ল্যাসিকাল নাচের প্র্যাকটিস করছি। ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। তিনি বলেছেন যে, বর্তমান সময় টিকে থাকতে গেলে অভিনয় শিখে আসা ছাড়া মিডিয়াতে কাজ করতে নামা উচিত নয়। উনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ছবির নাম ও পরিচালকের নাম কয়েকদিন পরই জানাতে চাই।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com