November 4, 2026, 1:12 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শাল্লায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও বিতরণ

শাল্লায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও বিতরণ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নের অন্তর্গত ৪ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ৪ঠা জুলাই বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্বরী রানী মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত জামিল।

বিতরণ কার্যক্রমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজীব হাওলাদার, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানায় প্রতি জনকে ৫ কেজি বিজ ধান, ১০ কেজি ডি এপি সার ও ১০ কেজি পটাশ বিনামূল্যে প্রদান কার্যক্রম অব্যাহত আছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com