August 5, 2026, 6:39 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
শেখ হাসিনার ভিশন ২১ বাস্তবায়নে কৃষকের বিকল্প নাই : আলহাজ্ব ইমারত আলী

শেখ হাসিনার ভিশন ২১ বাস্তবায়নে কৃষকের বিকল্প নাই : আলহাজ্ব ইমারত আলী

এস আই সুমন : বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় ক্ষেত মজুর বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইমারত আলী বলেছেন জননেত্রী শেখ হাসিনার ভিশন ২১ বাস্তবায়নে ও ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে কৃষকের কোন বিকল্প নেই। যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে একমাত্র সম্ভাবনাময় উন্নতির মাধ্যম ছিল কৃষি। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ১৯ শে এপ্রিল নিজ হাতে কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। আমাদের দেশে মোট জনসংখ্যার ৭০% কৃষি নির্ভর এবং কৃষকের সংখ্যা গরিষ্ঠ ভোটের মাধ্যমে সরকার গঠন হয়। তাই কৃষকেরাই এদেশের শ্রেষ্ঠ সন্তান। এবং এরাই আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বলিষ্ট ভূমিকা রাখবে।
শনিবার বিকেলে বগুড়া মাটিডালি বিমান মোড়ে ১৭ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়া শহর কৃষকলীগের আহবায়ক আব্দুল আজিজ ডলারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আজমল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি মো আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু,সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ইফতারুল ইসলাম মামুন অধ্যাপক শ্যামল পাইকার, আবু বক্কর সিদ্দিক রাজা, রায়হানুর রহমান রোহান, কোয়েল ইসলাম, নুরুল ইসলাম রোস্তম, আবু জাফর ফরাজী, যুবলীগ নেতা রহমাতুল ইসলাম মনির। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার,কামরুজ্জামান মানিক, আকতারুজ্জামান তুষার, মাহমুদ খান ডন, এম এ গাফ্ফার দিলু, হেলাল উদ্দিন, বকুল আহম্মেদ, কুইন তালুকদার, শহর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাসুদ রানা সরকার, সুজাউদৌলা সুজা, রুবেল বাবু, শামিম,খোরশেদ আলম চাঁন প্রমূখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com